আলিপুরদুয়ার জেলার ফালাকাটা গ্রাম পঞ্চায়েতের জটেশ্বর একটি শান্ত প্রকৃতির জায়গা হিসাবে পরিচিত। কিন্তু গতকাল রাতের ঘটনায় জটেশ্বরে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। ইভটিজিং এর ঘটনা শেষপর্যন্ত রণক্ষেত্রের চেহারা নেয় জটেশ্বর এলাকা। ঘটনা বিবরণে প্রকাশ কিছু স্কুল ছাত্রী জটেশ্বর থেকে টিউশন পড়ে টোটোগাড়িতে করে বাড়ির দিকে রওনা দেবার সময় ৩জন বাইকে করে তাদের পিছু নেয়। প্রমোদনগর এলাকায় ওই যুবকরা মেয়েগুলোকে অনবরত কটূক্তি করতে থাকে। টোটো গাড়ির চালক বাধা দিলে তাকেও গালিগালাজ করে এবং টোটোতে ওই যুবকরা তাদের মোটরবাইক দিয়ে ধাক্কা মারে। টোটো চালক প্রতিবাদ করলে তাকে ওখানে গালিগালাজ করে ও মারধর করে বলে অভিযোগ। ঘটনাটি আশেপাশে থাকা স্থানীয় লোকজনদের নজরে আসলে তারা ওই যুবকদের হাতেনাতে ধরে ফেলে ও গণধোলাই দেয়। পরে স্থানীয় পুলিশ ফাঁড়িতে ফোন করলে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। তাদের সাথে সাথে উত্তেজিত জনতা ও ছাত্রীদের অভিভাবকরা সবাই ফাঁড়ির সামনে হাজির হয়।ধৃত তিনজনের নাম অর্জুন সাহা(২২), বিজয় মন্ডল(২৩), রাহুল বর্মন(২৫) বাকিরা পলাতক। অভিভাবকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয় ইভটিজারদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে ফাঁড়ির ভিতরে ঢুকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দিলে উত্তেজিত জনতার সাথে খণ্ডযুদ্ধ বাধে পুলিশের। পরিস্থিতি সামলাতে না পেড়ে ফালাকাটা পুলিশ স্টেশনে ফোন করলে ফালাকাটা থেকে বিশাল পুলিশ বাহিনী জটেশ্বর ফাঁড়িতে এসে পৌঁছালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
টপ